22 September, 2017

গোঠের রাখাল বলে দে রে - Gother rakhal bole de re

গোঠের রাখাল বলে দে রে
Gother rakhal bole de re
-
গোঠের রাখাল বলে দে রে,
কোথায় বৃন্দাবন
(যথা) রাখাল রাজা গোপাল
আমার খেলে অনুক্ষণ।
কোথায় বৃন্দাবন।
(যথা) দিনে রাতে মিলন রাসে
চাঁদ হাসে রে চাঁদের পাশে
(যার) পথের ধূলায় ছড়িয়ে আছে
শ্রীহরি-চন্দন।
(যথা) কৃষ্ণনামের ঢেউ ওঠে রে
সুনীল যমুনায়
(যার) তমাল বনে আজো কানুর
নূপুর শোনা যায়।
আজো যাহার কদম ডালে বেণু
বাজে সাঁঝ-সকালে
নিত্য লীলা করে যথা মদন-মোহন।।

1 comment:

  1. The Perfect Casino: Top Offers & Bonuses at
    The septcasino Best https://deccasino.com/review/merit-casino/ Casino Offers. Casino Bonuses & Promotions. With an https://septcasino.com/review/merit-casino/ emphasis on casino games, https://vannienailor4166blog.blogspot.com/ the gambling industry is expected to sol.edu.kg explode

    ReplyDelete