গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
Gobhir nishithe ghum bhenge jay
-
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়,
কে যেন আমারে ডাকে -
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত
ভার হয়ে যেন থাকে,
সে কি তুমি, সে কি তুমি?
কাহার ক্ষুধিত প্রেম যেন হায়
ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়
কার সকরুণ আঁখি দুটি যেন
রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে -
সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাস কাহার হুতাশ
দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর,
ওগো দুরন্ত মম
সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউয়ের মতন,
বুকে এসে বাজে কাহার রোদন?
পিয়া পিয়া নাম ডাকে
অবিরাম
বনের পাপিয়া পাখি
আমার চম্পা শাখে
সে কি তুমি, সে কি তুমি?
Nazrul RachanaBali - নজরুল রচনাবলী
06 November, 2017
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
গভীর রাতে জাগি - Gobhir Raate Jagi
গভীর রাতে জাগি
Gobhir Raate Jagi
-
গভীর রাতে জাগি খুঁজি তোমারে
দূর গগনে প্রিয় তিমির-পারে।
জেগে যবে দেখি বঁধু তুমি নাই কাছে
আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে
বাণ-বেঁধা পাখী সম আহত এ প্রাণ মম
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে।
মৌনা নিঝুম ধরা ঘুমায়েছে সবে
এসো প্রিয় এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিঁধে
কত আভিমান কত জ্বালা এই হূদে
দেখে যাও এসো প্রিয় কত সাধ
ঝরে গেল
কত আশা মরে গেল হাহাকারে।।
24 September, 2017
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় Tumi sundor tai
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
Tumi sundor tai cheye thaki Priyo
-
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার
দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় - Tumi sundor tai cheye thaki Priyo
তুমি সুন্দর তাই
Tumi sundor tai
-
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার
দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
তুমি আমার সকালবেলার সুর - Tumi amar sokalbelar sur
তুমি আমার সকালবেলার সুর
Tumi amar sokalbelar sur
-
তুমি আমার সকালবেলার সুর
বিদায় আলোয় উদাস করা
অশ্রুভারাতুর।
ভোরের তারার মতো তোমার
সজল চাওয়ায়
ভালোবাসা চেয়ে সে যে
কান্না পাওয়ায়
রাত্রিশেষের চাঁদ তুমি গো,
বিদায়বিধুর।
তুমি আমার ভোরের ঝরা ফুল
শিশির নাওয়া শুভ্রশুচি
পূজারিণীতুল।
অরুণ তুমি তরুণ তুমি
করুণ তারও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ
লোকের মেয়ে
তুমি ইন্দ্রসভার মৌনবীণা
নীরবনিঠুর।।
তরুণ প্রেমিক - Torun premik
তরুণ প্রেমিক
Torun premik
-
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বে-দিল প্রিয়ায়
ওগো বিজয়ী, নিখিল হূদয়
কর কর জয় মোহন মায়ায়।
নহে ও এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মস্জিদ
কি হবে তোর কাবার খোঁজে
আশয় খোঁজ তোর হূদয় ছায়ায়।
প্রেমের আলোয় যে দিল্ রোশন
যেথায় থাকুক সমান তাহার
খুদার মস্জিদ মুরত মন্দির
ইশাই দেউল ইহুদখানায়।
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির লেখায় রবে লেখা
দোজখের ভয় করে না সে
থাকে না সে বেহেস্তের আশায়।।
তোরা সব জয়ধ্বনি কর - Tora sob joyodhwonoi kor
তোরা সব জয়ধ্বনি কর
Tora sob joyodhwonoi kor
-
তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে
কালবোশেখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
আসছে এবার অনাগত প্রলয়
নেশায় নৃত্য পাগল
সিন্ধুপারের সিংহদ্বারে ধমক
ভেনে ভাঙলো আগল
মৃত্যুগহন অন্ধকুপে মহাকালের
চন্ডরূপে ধূম্রধূপে
বজ্রশিখার মশাল জ্বেলে আসছে
ভয়ংকর
ওরে ওই হাসছে ভয়ংকর
তোরা সব জয়ধ্বনি কর
দ্বাদশ রবির বহ্নিজ্বালা
ভয়াল তাহার নয়নকটায়
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল
তার ত্রস্ত জটায়
বিন্দু তাহার নয়নজলে
সপ্তমহাসিন্ধু দোলে কপোলতলে
বিশ্বমায়ের আসন তারই বিপুল
বাহুর পর
হাঁকে ঐ জয় প্রলয়ংকর
তোরা সব জয়ধ্বনি কর
মাভৈঃ মাভৈঃ জগ ৎ জুড়ে প্রলয়
এবার ঘনিয়ে আসে
জরায় মরা মুমূর্ষুদের প্রাণ
লুকানো ঐ বিনাশে
এবার মহানিশার শেষে আসবে
ঊষা অরুণ হেসে তরুণ বেশে
দিগম্বরের জটায় লুটায়
শিশুচাঁদের কর
আলো তার ভরবে এবার ঘর
তোরা সব জয়ধ্বনি কর।
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে - Tora dekhe ja Amina mayer kole
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
Tora dekhe ja Amina mayer kole
-
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু-পূর্ণিমারি সেথা চাঁদ দোলে
যেন উষার কোলে রাঙা রবি দোলে।
কুল মখ্লুকে আজি ধ্বনি ওঠে,
‘কে এল ঐ’
কলেমা শাহাদতের বাণী ঠোঁটে,
‘কে এল ঐ’
খোদার জ্যতিঃ পেশাণীতে ফোটে,
‘কে এল ঐ’
আকাশ গ্রহ তারা পড়ে লুটে,
‘কে এল ঐ’
পড়ে দরুদ ফেরেশ্তা, বেহশ্তে
সব দুয়ার খোলে।
মানুষে মানুষের অধিকার দিল
যে জন
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ -
কহিল যে জন
মানুষের লাগি চির দীন-হীন
বেশ ধরিল যে জন
বাদশাহ-ফকিরে এক সামিল
করিল যে জন
এল ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
(আজি) মাতিল বিশ্ব-নিখিল
মুক্তি কলরোলে।।
তোমারি আঁখির মত - Tomari ankhir moto
তোমারি আঁখির মত
Tomari ankhir moto
-
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা।
সে কি তুমি? সে কি তুমি?
ক্ষীণ আঁখিদীপ জ্বালি বাতায়নে
জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব
পথরেখা
সহসা দখিনবায়ে চাঁপাবনে
জাগে সাড়া।
সে কি তুমি? সে কি তুমি?
তব স্মৃতি যদি ভুলি ক্ষণতরে
আনকাজে
কে যেন কাঁদিয়া ওঠে আমার
বুকের মাঝে।
বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া
উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে
ঝড় চলে যায় কেঁদে, ঢালিয়া
শ্রাবণধারা।
সে কি তুমি? সে কি তুমি?
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় - Tomarei ami chahiachhi priyo
তোমারেই আমি চাহিয়াছি প্রিয়
Tomarei ami chahiachhi priyo
-
তোমারেই আমি চাহিয়াছি
প্রিয় শতরূপে শতবার
জনমে জনমে তাই চলে মোর
অনন্ত অভিসার।
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুলবুল
ছিলাম তোমার পূজার থালায়
চন্দন ফুলহার।
তব সংগীতে আমি ছিনু সুর,
নৃত্যে নূপুরছন্দ
আমি ছিনু তব অমরাবতীতে
পারিজাত ফুলগন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়
আজিও এসেছি তেমনই আশায়
লয়ে স্মৃতি সম্ভার।।