আমায় নহে গো
Amai nohe go
-
আমায় নহে গো, ভালোবাস মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে,
গান হলে অবসান
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না, আলো দিতে কত
পুড়ে প্রদীপের প্রাণ।
যে কাঁটা-লতার আঁখিজল হায়,
ফুল হয়ে ওঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়াছ কি কিছু
শূন্য পত্রপূটে?
সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে
কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে
বেদনার মহাসাগরের কাছে
করো করো সন্ধান।।
No comments:
Post a Comment