22 September, 2017

বুল্বুলি নীরব নার্গিস বনে - Bulbuli nirob nargis bone

বুল্বুলি নীরব নার্গিস বনে
Bulbuli nirob nargis bone
-
বুল্বুলি নীরব নার্গিস বনে
ঝরা বনগোলাপের বিলাপ শোনে।
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে
তরুণ ইরাণ-কবি কাঁদে নিরজনে।
উদাসীন আকাশ থির হয়ে আছে
জল-ভরা মেঘ লয়ে বুকের কাছে
সাকীর শরাবের পেয়ালার পরে
সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন-আননে।।

No comments:

Post a Comment