23 September, 2017

নিশি ভোর হল জাগিয়া - Nishi bhor holo jagia

নিশি ভোর হল জাগিয়া
Nishi bhor holo jagia
-
নিশি ভোর হল জাগিয়া,
পরাণ পিয়া
ডাকে পিউ কাঁহা পাপিয়া,
পরাণ পিয়া।
ভুলি বুলবুলি সোহাগে, কত
গুলবদনী জাগে
রাতি গুলশনে যাপিয়া,
পরাণ পিয়া।
জেগে রয় জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুলশয়ন পাতিয়া
পরাণ পিয়া।
গেয়ে গান কে কাহারে
জেগে রোস কবি এ পারে
দিলি দান কারে এ হিয়া
পরাণ পিয়া।।

No comments:

Post a Comment