22 September, 2017

জনম জনম গেল - Jonomo Jonomo Gelo

জনম জনম গেল
Jonomo Jonomo Gelo
-
জনম জনম গেল আশা পথ চাহি
মরু মুসাফির চলি পার নাহি নাহি।
বরষ পরে বরষ আসে যায় ফিরে
পিপাসা মিটায়ে চলি নয়নের নীরে
জ্বালিয়া আলেয়াশিখা
নিরাশার মরীচিকা
ডাকে মরুকাননিকা শত গীত গাহি।
এ মরু ছিল গো কবে সাগরের বারি
স্বপনে হেরি গো তারে আজো মরুচারী
সেই সে সাগরতলে যে তরী
ডুবিল জলে
সে তরী-সাথীরে খুঁজি মরুপথ বাহি।।

No comments:

Post a Comment