গঙ্গা সিন্ধু নর্মদা
Gonga Sindhu Normoda
-
গঙ্গা সিন্ধু নর্মদা
কাবেরী যমুনা ওই
বহিয়া চলেছে আগের মতন
কই রে আগের মানুষ কই?
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনই অটল মহিমাময়
নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি
আমরাও আর সে জাতি নই।
আছে আকাশ সে ইন্দ্র নাই
কৈলাসে সে যোগীন্দ্র নাই
অন্নদা-সুত ভিক্ষা চায়
কি কহিব এরে কপাল বৈ
কই রে আগের মানুষ কই?
সেই আগ্রা সে দিল্লী ভাই
আছে পড়ে সেই বাদশা নাই
নাই কোহিনূর, ময়ূর তখত
নাই সে বাহিনী বিশ্বজয়ী।
আমারা জানিনা জানেনা কেউ
কুলে বসে কত গণিব ঢেউ
দেখিয়াছি শত দেখিব এও
নিঠুর বিধির লীলা কতই
কই রে আগের মানুষ কই?
22 September, 2017
গঙ্গা সিন্ধু নর্মদা - Gonga Sindhu Normoda
লেবেলসমূহ:
নজরুল সঙ্গীত,
নজরুলগীতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment