20 September, 2017

বাগিচায় বুলবুলি তুই - Bagichay bulbuli tui

বাগিচায় বুলবুলি তুই
Bagichay bulbuli tui
-
বাগিচায় বুলবুলি তুই ফুল
শাখাতে দিসনে আজি দোল।
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী
বায় ঝুরছে নিশিদিন,
আসেনি দখনে হাওয়া গজল
গাওয়া, মৌমাছি বিভোল।।
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’
আসবে বাহিরে,
শিশিরের স্পর্শমুখে ভাঙ্গবে
রে ঘুম রাঙবে রে কপোল।।
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা
আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি,
ফুটবে গালে টোল।।
কবি তুই গন্ধে ভু’লে ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিল, আজকে
জলে ভরবে আঁখির কোল।।

No comments:

Post a Comment