23 September, 2017

মসজিদেরই পাশে আমার - Mosjideri pashe amar

মসজিদেরই পাশে আমার
Mosjideri pashe amar
-
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও
মোয়াজ্জিনের আজান শুনতে পাই।
আমার গোরের পাশ দিয়ে ভাই
নামাজীরা যাবে
পবিত্র সেই পায়ের ধ্বনি এ
বান্দা শুনতে পাবে
গোর-আজাব থেকে এ গুণাহগার
পাইবে রেহাই।
কত পরহেজগার খোদার ভক্ত
নবিজির উম্মত
ঐ মসজিদে করে রে ভাই কোরান
তেলাওত
সেই কোরান শুনে যেন আমি
পরাণ জুড়াই।
কত দরবেশ ফকির রে ভাই
মসজিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে
লুকিয়ে গভীর রাতে
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
আল্লার নাম জপিতে চাই।।

No comments:

Post a Comment