20 September, 2017

বল রে জবা বল - Bol re joba bol

বল রে জবা বল
Bol re joba bol
-
বল রে জবা বল
কোন সাধনায় পেলি শ্যামা
মায়ের চরণতল।
মায়া-তরুর বাঁধন টুটে মায়ের
পায়ে পড়লি লুটে
মুক্তি পেলি, উঠলি ফুটে
আনন্দবিহ্বল
তোর সাধনা আমায় শেখা,
জীবন হোক সফল।
কোটি গন্ধকুসুম ফোটে বনে
মনোলোভা
কেমনে মার চরন পেলি তুই
তামসী জবা
তোর মতো মার পায়ে রাতুল হবো
কবে প্রসাদী ফুল
কবে উঠবে রেঙে
ওরে মায়ের পায়ের ছোঁয়া
লেগে উঠবে রেঙে
কবে তোরই মতো রাঙবে রে মোর
মলিন চিত্তদল।।

No comments:

Post a Comment