22 September, 2017

খোদার প্রেমের শরাব পিয়ে - Khodar premer sharab piye

খোদার প্রেমের শরাব পিয়ে
Khodar premer sharab piye
-
খোদার প্রেমের শরাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল
যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার
নামাজ বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে
নিত্য মোনাজার ক’রে।।
কায়েস যেমন লায়লী লাগি’
লভিল মজনু খেতাব,
যেমন ফরহাদ শিরীর প্রেমে
হ’ল দিওয়ানা বেতাব,
বে-খুদীতে মশগুল আমি তেম্‌
খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে, পতঙ্গ
আগুনে ধায়,
সিন্ধুতে মেটে না তৃষ্ণা চাতক
বারি বিন্দু চায়,
চকোর চাহে চাঁদের সুধা, চাঁদ
সে আসমানে কোথায়
সুরুয থাকে কোন্‌ সুদূরে সূর্যমুখী
তারেই চায়,
তেমনি আমি চাহি খোদায়,
চাহিনা হিসাব ক’রে।।

No comments:

Post a Comment