22 September, 2017

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে - Ghumiye gechhe shranto hoye

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
Ghumiye gechhe shranto hoye
-
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের
ঝরা ফুলগুলি।
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান
গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান
খেয়ে,
বনের কোলে বিলাপ করে
সন্ধ্যারাণী চুল খুলি।
কাল হতে আর ফুটবে না হায়,
লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার
করুণ নিশাস মর্মরী।
গানের পাখি গেছে উড়ে শূণ্য
নীড়,
কন্ঠে আমার নাই সে আগের
কথার ভিড়,
আলেয়ার এ আলোতে আর আসবে না
কেউ কূল ভুলি।।

No comments:

Post a Comment