22 September, 2017

মাগো চিন্ময়ী রূপ ধরে আয় - Mago chinmoyee rup dhore aye

মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
Mago chinmoyee rup dhore aye
-
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মৃণ্ময়ী রূপ তোর পূজি শ্রীদুর্গা
তাই দুর্গতি ঘুচিল না হায়।
যে মহাশক্তির হয় না বিসর্জন
অন্তরে বাহিরে প্রকাশ যার
অনুক্ষণ
মন্দিরে দুর্গে রহে না যে বন্দী
সেই দুর্গারে দেশ চায়।
আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি
দে পরব্রক্ষ্মময়ী
শক্তি পূজার ফল ভক্তি কি পাব
শুধু
হব না কি বিশ্বজয়ী?
এ পূজা বিলাস সংহার কর
যদি পুত্র শক্তি নাহি পায়।

No comments:

Post a Comment