22 September, 2017

কেন আনো ফুলডোর - Keno Aano Phulodor

কেন আনো ফুলডোর
Keno Aano Phulodor
-
কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা
মোছ মোছ আঁখিলোর যদি
ভাঙ্গিল মেলা।
কেন মেঘের স্বপন আনো মরুর চোখে
ভুলে দিয়ো না কুসুম, যারে
দিয়েছো হেলা।
যবে শুকালো কানন এলে বিধুর পাখি
লয়ে কাঁটা ভরা প্রাণ, এ কি
নিঠুর খেলা।
যদি আকাশকুসুম পেলি চকিতে কবি
চল চল মুসাফির ডাকে পারের ভেলা।
আছে বাহুর বাঁধন তব শয়ন সাথী
আমি এসেছি একা, আমি চলি
একেলা।।

No comments:

Post a Comment