22 September, 2017

যেদিন লব বিদায় - Jedin lobo biday

যেদিন লব বিদায়
Jedin lobo biday
-
যেদিন লব বিদায় ধরা ছাড়ি পিয়ে
ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে।
শরাবী জামসেদি গজল
জানাজায় গাহিও আমার
দিবে গোর খুঁড়িয়া মাটি,
খয়রাবি ওই শরাবখানায়।
রোজ কেয়ামতে তাজা উঠব জিয়ে।
এমনি পিব শরাব, ভেসে যাব
তাহারি স্রোতে
উঠিবে খুশবু শরাবের আমার ওই
গোরের পার হতে।
টলি পড়বে পথিক সে নেশায়
ঝিমিয়ে।।

No comments:

Post a Comment