22 September, 2017

কাবার জিয়ারতে তুমি - Kabar jiyarate tumi

কাবার জিয়ারতে তুমি
Kabar jiyarate tumi
-
কাবার জিয়ারতে তুমি কে যাও
মদিনায়?
আমার সালাম পৌঁছে দিও
নবিজির রওজায়।
হাজীদের ঐ যাত্রা পথে
দাঁড়িয়ে আছি সকাল হতে
কেঁদে বলি কেউ যদি মোর
সালাম নিয়ে যায়।
পঙ্গু আমি, আরব সাগর লঙ্ঘি
কেমন করে
তাই নিশিদিন কাবা যাওয়ার
পথে থাকি পড়ে।
বলি, ওরে দরিয়ার ঢেউ
মোর সালাম নিয়ে গেল না কেউ
তুই দিস মোর সালামখানি
মরুর লু-হাওয়ায়।।

No comments:

Post a Comment