22 September, 2017

কেন আসিলে ভালোবাসিলে - Keno asile bhalobasile

কেন আসিলে ভালোবাসিলে
Keno asile bhalobasile
-
কেন আসিলে ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
বিশাল চোখে মিশায়ে মরু
চাহিলে কেন ও বে-দরদী?
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে?
তব আঁখিজল সে কি শুধু ছল
এ কি মরু হায় নহে জলধি?
ওগো কত জনমের কত সে কাঁদন
করে হাহাকার বুকের তলায়
ওগো কত নিরাশা কত অভিমান
ফেনায়ে ওঠে গভীর ব্যথায়।
মিলন হবে কোথা সে কবে
কাঁদিছে সাগর স্মরিয়া নদী।।

No comments:

Post a Comment