22 September, 2017

এ কোন মধুর শরাব - E kon modhur sharab

এ কোন মধুর শরাব
E kon modhur sharab
-
এ কোন মধুর শরাব দিলে আল্-
আরাবী সাকী
নেশায় হলাম দীওয়ানা যে,
রঙিন হল আঁখি।
তৌহীদের শিরাজী নিয়ে
ডাকলে সবায়, ‘যা রে পিয়ে’
নিখিল জগৎ ছুটে এল, রইল না
কেউ বাকি।
বসল তোমার মহ্ফিল দূর মক্কা
মদিনাতে
আল্-কোরআনের গাইলে গজল
শবে-কদর রাতে।
নর-নারী বাদশা ফকির
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজরানা দিল রাঙা
পায়ে রাখি।
তোমার কাসেদ খবর নিয়ে ছুটল
দিকে দিকে
তোমার বিজয়-বার্তা গেল দেশে
দেশে লিখে।
লা-শরীকের জল্সাতে তাই
শরীক হল এসে সবাই
তোমার আজান-গান শুনাল
হাজার বেলাল ডাকি।।

No comments:

Post a Comment