20 September, 2017

আমার আপনার চেয়ে আপন - Amar aponar cheye apon

আমার আপনার চেয়ে আপন
Amar aponar cheye apon
-
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি পিয়াসী বাসনায়।
আমার মনের তৃষিত আকাশে
ফেরে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধাচোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।
আমার মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ মেঘশ্যাম
অশনি আলোতে হেরি তারে থির
বিজুলি উজল অভিরাম।
আমারি রচিত কাননে বসিয়া
পরাণ প্রিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারই গলে দোলে হায়।।

No comments:

Post a Comment