20 September, 2017

আমার কালো মেয়ের পায়ের তলায়

আমার কালো মেয়ের পায়ের তলায়
Amar kalo meyer payer tolay
-
আমার কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন।
আমার কালো মেয়ের আঁধার কোলে
শিশু রবি শশী দোলে
(মায়ের) একটুখানি রূপের ঝলকি
বিরাট নীল গগন।
পাগলী মেয়ে এলোকেশী
নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায়
লীলার যে তার নাইকো শেষ।
সিন্ধুতে ঐ বিন্দু খানিক
(তার) ঠিকরে পড়ে রূপের মাণিক
বিশ্বে মায়ের রূপ ধরে না
মা আমার তাই দিকবসন।।

No comments:

Post a Comment