20 September, 2017

আমার নয়নে নয়ন রাখি - Amar noyone noyon rakhi

আমার নয়নে নয়ন রাখি
Amar noyone noyon rakhi
-
আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাহ কোন অমিয়
আছে এ আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরাণ প্রিয়।
ওগো ও শিল্পী গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন মানস প্রতিমারে
ওগো ও পূজারী কেন এ আরতি
জাগাতে পাষাণ প্রণয় দেবতারে
এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মদ
ওগো প্রেমাস্পদ পিও হে পিও।
আমারে কর গুণী তোমার বীণা
কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা
আমার মনের মুকুরে কবি
হেরিতে চাহ কোন মানসীর ছবি
চাহ যদি মোরে কর গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিয়ো।।

No comments:

Post a Comment