19 September, 2017

আধো আধো বোল - Adho adho bol

আধো-আধো বোল
Adho adho bol
-
আধো-আধো বোল, লাজে বাধো-
বাধো বোল
ব’লো কানে কানে
যে কথাটি আধো রাতে মনে
জাগায় দোল
ব’লো কানে কানে।
যে কথার কলি সখি আজও ফুটিল
না
শরমে মরম-পাতে দোলে আন্মনা
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল
ব’লো কানে কানে।
যে কথা লুকায়ে রাখ লাজ নত চোখে
না বলিতে যে কথাটি
জানাজানি লোকে
যে কথাটি ধরে রাখে অধরের কোল
ব’লো কানে কানে।
যে কথা বলিতে চাহ বেশভূষার ছলে
যে কথা দেয় বলে তব তনু পলে পলে
যে কথাটি বলিতে সই গালে
পড়ে টোল
ব’লো কানে কানে।।

No comments:

Post a Comment