নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
হে প্রিয়তম
নিত্য নূতন রূপে আবার আসব এই হেথাই॥
চাঁদনি রাতে বাতায়নে রইবে
চেয়ে উদাস মনে,
বলব আমি, ‘হারাইনি গো,
নাই ভাবনা নাই;
আকাশ-লোকে তারার চোখে তোমার
পানে চাই।’
সাঁঝ সকালে জল নিতে যাও যে বনপথ
বেয়ে –
ঝরা মুকুল হয়ে আমি সে পথ দেব ছেয়ে।
বাতাস হয়ে লহর তুলে ঘোমটা মুখের
দেব খুলে,
বলবে হেসে, ‘হায় কালা-মুখ, তোমার
মরণ নাই?’
সত্যি, আমার নাই তো মরণ তোমায়
ভালোবেসে,
তোমায় আরও পাবার আশায় এলাম
নিরুদ্দেশে।
কাছে কাছে ছিলাম বলে
ভুলতে আমায় পলে পলে,
শয়ন-সাথে নাই বলে আজ নয়ন-পাতে পাই।
বাহির ছেড়ে আজ পেয়েছি অন্তরেতে ঠাঁই॥
18 August, 2017
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই হে প্রিয়তম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment